Speech from মোঃ: শাওন শাহরিয়ার (সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত))

|


বিসমিল্লাহির রহমানির রাহিম

বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও আধুনিক বিজ্ঞানের যুগ। শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, বর্তমান বিশ্বে নিজেকে টিকিয়ে রাখতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা বাস্তব জীবনে স্বাবলম্বী হতে পারে। বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুল শুধু পাঠ্যপুস্তকীয় জ্ঞান অর্জনের স্থান নয়, এটি জীবন গড়ার এক অনন্য কারিগর। আমরা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বদ্ধপরিকর। আমাদের দক্ষ শিক্ষক মণ্ডলী এবং আধুনিক ল্যাবরেটরি শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার নিশ্চয়তা প্রদান করে। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন দেশ ও দশের কল্যাণে অবদান রাখবে এবং দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।